আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান (৩৫) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান উপজেলার বনগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
বুধবার(৯ জুলাই) সকাল বেলায় নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। এ সময় তার স্ত্রী আলিয়া বেগম ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।কর্মরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments