স্টাফ রিপোর্টার: শিশু আছিয়াসহ নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আজ ১৫ মার্চ ২০২৫ শনিবার বিকালে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী শোক দিবস উপলক্ষে কালোপতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবন থেকে শোক মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার। সমাবেশে পরিচালনা করেন সিপিবির সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।
সমাবেশে সিপিবি সভাপতি শাহ আলম বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়ে গেল। বাংলাদেশকে জানান দিল সত্যিকারের বৈষম্যবিরোধী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লড়াই শেষ হয়নি। দেশের সকল গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অতীতের সরকারের সময়ের মতো বর্তমান সরকারের সময়েও নারী-শিশু ধর্ষণ, নির্যাতন অব্যাহত আছে। যতক্ষণ অবধি নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ এ লড়াই চালিয়ে যেতে হবে। সমাবেশে শাহ আলম আরোও বলেন, অতীতের আওয়ামী সরকারসহ বিভিন্ন সময়ে ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে সিপিবি সামনের কাতারে থেকে লড়াই করেছে। বিশেষ করে তনু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে হরতাল কর্মসূচি পালন করে। নুসরাত ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সিপিবি বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানবপ্রাচীর গড়ে তোলে। তিনি শিশু আছিয়াসহ ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীবিদ্বেষী প্রচারণা বন্ধ করার দাবি করেন।
সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের কথা পরিষ্কার আমরা আর কোন আছিয়াকে ধর্ষিত হতে দেখতে চাই না, আর কোন আছিয়াকে হত্যার শিকার হতে দেখতে চাই না। এই ইস্যুতে আর রাজপথেও আসতে চাই না। তিনি বলেন, এসব ধর্ষণ-হত্যার বন্ধে সরকারকেই দায়িত্ব নিতে হবে। দ্রুত সকল ধর্ষণ, হত্যার বিচার কাজ সম্পন্ন করতে হবে। বিচারহীনতার কারণেই এসব ঘটনা বেড়েই চলেছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকশত নেতাকর্মীর উপস্থিতিতে পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সকাল ১০টায় কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবস পালনের কর্মসূচি সূত্রপাত করেন। এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে জেলা ও উপজেলা কার্যালয়েও কালো পতাকা উত্তোলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments