আন্তর্জাতিক ডেস্ক:ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৬.০৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার দুপুর ১২টা ৬মিনিটে এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। ভারতের সংবাদ মাধ্যম গণশক্তি এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন।
প্রতিবেদনে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১২.৪৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯৩.৮৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। হঠাৎ এই কম্পনে দ্বীপপুঞ্জজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানেো আশ্রয় নেন। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments