বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের পাটহাটী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার রাতে মালিবাগ মোড় থেকে পাটহাটী মোড় হয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে পাটহাটী মোড়ে কতিপয় কয়েকজন তার পথ রোদ করে এবং টেনে হেচরে মারধোর করতে করতে টিএনটি রোডের দিকে নিয়ে যায়।
এক পর্যায়ে তাকে মেরে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর হাসপাতালে রেফার্ড করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ সোহেল রানা বলেন,খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেই। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আসামীদের সনাক্তের চেষ্টা চলছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments