স্টাফ রিপোর্টার: ঢাকার আজিমপুর কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটি।
রোববার (৪ জানুয়ারি) আজিমপুর কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন- এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ, সদস্য সচিব এস এম শাহরিয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়রা নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন রনি।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বিষয়ে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments