রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস গ্রুপের সাবেক শিক্ষার্থী নুসরাত জেরিন শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে। জেরিন বর্তমানে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কাব স্কাউটস বরিশাল অঞ্চলের রূপাতলী প্রশিক্ষন কেন্দ্র থেকে তাকে অন্তবর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মোহম্মদ ইউনুস স্বাক্ষরিত সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। এদিকে নুসরাত জেরিন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান সূচক জাতীয় "শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করায় তার পরিবারসহ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ দারুন উচ্ছ্বসিত।
জেরিন ও তার পরিবার এ সাফল্যে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার ও শরীরচর্চা শিক্ষক আফরোজা বুলবুলসহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেরিন তার বাবা-মা এর একমাত্র মেয়ে এবং তার ভাই রাফিন মুরসালিন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত। পিতা নুরে আলম হাওলাদার পেশায় রাজধানীর "এগ্রো একরোস" কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মা লিনা আক্তার গৃহিণী। জেরিনের মা লিনা আক্তার জানান তার মেয়ে বিভিন্ন সময় ক্লাস পরীক্ষা, কবিতা আবৃত্তি বক্তৃতা এবং ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। জেরিন ৫ম শ্রেনীতে "কিশোর কণ্ঠ" থেকে এবং ষষ্ঠ শ্রেনীতে "সাইফুরস" থেকে বৃত্তি পেয়েছে। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের সহকারী শিক্ষক পলাশ দেবনাথ বলেন, নুসরাত জেরিন একজন বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী। বিভিন্ন কো-কারিকুলাম(খেলাধুলা, কবিতা আবৃত্তি, বক্তৃতা, ডিবেট, গান, নাটক, ধর্মীয় অনুষ্ঠান, স্কাউটিং প্রোগ্রামে তার পারফরম্যান্স অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়। একারনে সে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে। বিভিন্ন ক্লাস পরীক্ষায় প্রথম স্থান অধিকার সহ এককথায় বলতে গেলে জেরিন সর্বগুনে গুনান্বিত মেধাবী একজন শিক্ষার্থী। এদিকে জেরিনের এ সাফল্যে বানারীপাড়ার ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments