ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাইসা মনি (৫) ও মাইসা মনি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে। রাইসা মনি ও মাইশা মনি ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের দুই মেয়ে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১ টার দিকে বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তাদের খেলার বলটি পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুকুরে খোঁজ শুরু করে। দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। লাউর ফতেহপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ইসমত আরা জাহান জানান, লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের সাইফুল ইসলামের দুই মেয়ে পুকুরের পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে মারা যান।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments