কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদারকে আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.হাফিজুর রহমান চুন্নুকে সদস্য সচিব করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার (কুট্টি) এ কমিটির অনুমোদন দেয়। বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন। এছাড়া একই সঙ্গে গাজী মো. ফারুককে অহ্বায়ক এবং মুসা তাওহীদ নান্নুকে সদস্য সচিব করে কলাপাড়া পৌর বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পরবর্তী উপজেলা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে বলে নির্দেশ প্রদান করা হয়েছে বলে উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে।
কলাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার জানান, এই আহ্বায়ক কমিটি কেন্দ্রের সকল নির্দেশনা মোতাবেক কার্যক্রমে অংশগ্রন করবে। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যাপারে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভ‚মিকা পালন করবে। পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো.ফারুক জানান, সকলের সমন্বয়ে এটা একটি সুন্দর কমিটি হয়েছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন জানান, যে কোন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন ইতিবাচক। নতুন নেতৃত্ব দলের শক্তি বৃদ্ধি করবে এই প্রত্যাশা আমাদের। এছাড়া আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই কমিটি কার্যকরী ভ‚মিকা পালন করবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments