নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
সভায় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক, জামিল চৌধুরী ডলার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম, মোঃ শাহজালাল, আঃ রহিম, এখন টেলিভিশনের এর জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভায় এবার শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে ৩০২টি পূজা মন্ডপে। ৩শ ২টি পুজা মন্ডমকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ধাপের মধ্যে হল অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সাধারণ পূজা মন্ডব। তিন ভাগে এসব পুজা মন্ডমকে নিরাপত্তা দেয়া হবে। র্যাবের ষ্টাইকিং ফোর্স, বিজিবির ষ্টাইকিং ফোর্স ছাড়াও পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে। এদের কে সহযোগিতা করবে স্থানীয় পুজা মন্ডমের কমিটির সদস্যরা।
আমরা শান্তিপ্রিয় ভাবে যেন শারদীয় দুর্গাপুজা উৎযাপন করতে পারি। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। কোন ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা করতে কেউ যেন না পারে এজন্য আপনারা সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে এবার যাতে কোন বিশৃঙ্খলা বা দূর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে আনসার, গ্রাম পুলিশ রাখা হবে, সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল, ডুবুরি দল, লাইফ জ্যাকেট রাখা হবে। পর্যাপ্ত নৌকা রাখা হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments