স্টাফ রিপোটার: তানোরের পোস্ট মাস্টার কর্তৃক প্রতারিত পারুল বেগমকে তার গচ্ছিত ২ লাখ টাকা ফেরৎ দেওয়া সোপর্দ্য করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর নির্দেশনায় ডাক অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর উপস্থিতিতে আজ ঢাকায় তানোর পোস্ট অফিসে গ্রাহকদের টাকা আত্মসাত ঘটনায় করণীয় সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ডাক অধিদপ্তরের তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে টাকা জমা রেখে টাকা ফেরৎ না পাওয়ায় পারুল বেগমের আত্ম হত্যার চেষ্টা বিষয়ক যমুন টিভি এবং সময় টিভি সম্প্রচারিত প্রতিবেদনের প্রতি ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর দৃষ্টি আকৃষ্ট হয়।
মাননীয় প্রতিমন্ত্রী ডাক অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়ায় ডাক অধিদপ্তর থেকে জানানো হয় ‘ পারুল বেগম তানোর উপজেলা ডাকঘরে দুই লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন। মেয়াদ শেষ হওয়ার পর পুণরায় মুনাফা লাভের আশায় উপজেলা পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর কাছে দুই লক্ষ টাকা জমা রেখেছিলেন এবং মাসে মাসে যথারীতি আগের মতই মুনাফা গ্রহণ করতেন। কিন্তু দ্বিতীয়বারে ২ লক্ষ টাকা জমা রাখার সময় তিনি অফিসিয়ালি কোন সঞ্চয়পত্র ক্রয় করেননি অথবা পোস্ট অফিসে এফ ডি, এসবিতে টাকা জমা রাখেননি। পারস্পরিক বিশ্বাসে আর্থিক লেনদেন করেছেন মাত্র। যেহেতু পারস্পরিক বিশ্বাসে টাকা জমা রেখেছেন সে ক্ষেত্রে এর দায় ডাক বিভাগের ওপর বর্তায় না । তা সত্ত্বেও মাননীয় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট পোস্ট মাস্টার এর নিকট থেকে ব্যক্তিগত লেনদেনের টাকা আদায়ে পারুল বেগমকে সহযোগিতাসহ সংশ্লিষ্ট উপজেলা পোস্ট মাস্টারের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেন করার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত আজকের এ বিষয়ক পর্যালোচনা প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের তানোর ছাড়াও বাংলাদেশের সর্বত্র এমন অসঙ্গতিগুলো খুঁজে বের করে প্রতিহত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দির্দেশনা প্রদান করেন । একইসাথে সরকারি রশিদ ব্যতীত যেন কেউ কোন টাকা লেনদেন না করেন, সেই বিষয়ে সচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জনাব পলক বলেন, ডাক বিভাগের অল্পসংখ্যক অসৎ কর্মীদের জন্য গোটা ডাক পরিবার ও ডাক পরিবারের সকল সদস্যদের সম্মান আমরা নষ্ট করতে চাই না। তাই ডাক পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং বাংলাদেশের নাগরিকদের কাছে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা বহাল থাকতে আমাদেরকে এখন’ই ব্যবস্থা নিতে হবে, অসৎ ও অন্যায়কারীদের প্রতিহত করতে হবে।
জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, তানোরের পারুল বেগমের কান্না ডাক বিভাগের দায়বদ্ধতার বিষয়। আর কোন পারুল বেগমের কান্নার কারন যেন ডাক বিভাগ না হয়, তাই আমাদের এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই আমাদের ডাক বিভাগের সেবার মান বৃদ্ধি ও সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশের নাগরিকদের নির্বিঘ্ন সেবা প্রদান করতে এবং গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে।
স্টাফ রিপোর্টার: বকেয়া মজুরির দাবিতে সোমবার, ১৬ জুন সকাল থেকে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুরের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা ...
স্টাফ রিপোর্টার: ভারত সফরে গিয়ে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘দিল্লি বিমানবন্দরে আমাকে আটকে রাখা হয় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক সোমবার, ১৬ জুন সকাল থেকে অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে নাসা গ্রুপ ও অন্যান্য কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে ...
সব মন্তব্য
No Comments