ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে চাকরিহারা গণমাধ্যম কর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবিও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ব্রডকাষ্ট জানার্লিষ্ট সেন্টার (বিজেসি) থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গেলো কয়েক মাসে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় ১৫০ জনের বেশি গণমাধ্যম কর্মী চাকরি হারিয়েছেন। ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে দেশের প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরো অন্তত ২ শতাধিক। কাছাকাছি সময়ে এত বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। চাকরি হারিয়ে গণমাধ্যম কর্মীদের পরিবারে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এতে, একই সময়ে ব্যাপক সংখ্যক সাংবাদিকদের চাকরিচ্যুতির ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিবৃতিতে আরো বলেন, আমাদের দেশের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন চাপে কখনোই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনি। ফলে, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অনেক সময়ই বাধাগ্রস্থ হয়। সাংবিকদের পেশাজীবী সংগঠনসমূহের দায়িত্ব এ বিষয়গুলোতে হস্তক্ষেপ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সে প্রক্রিয়ায় সাংবাদিকতার মান সমুন্নত রাখতে সহায়তা করা। সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে অসহায় চাকরীজীবীদের সাংবাদিকদের চাকরিচ্যূতির মতো চরম শাস্তি অমানবিক ও ন্যয়বিচার পরিপন্থি। বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments