দু’দিনেও গ্রেফতার হয়নি কেউ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িত নেওয়া হয়। পরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফিলিপনগর হাইস্কুল মাঠে জানাযা শেষ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে হত্যকান্ডের দু’দিন পার হলেও ঘটনার সাথে জড়িত কোন সন্ত্রাসীকে আটক বা গ্রেফতার করতে পারেনি বলে দৌলতপুর থানা পুলিশের পÿ থেকে জানানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। এসময় তিনি বলেন নিহতের পরিবারের পÿ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরো জানান, নিহত ইউপি চেয়ারম্যানের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তাকে শর্ট গানের গুলি দিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। এ সময় চেয়ারম্যানের কার্যালয়ের পেছনের খোলা জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। পরে কার্যালয়ের প্রেেবশদ্বার দিয়ে ঢুকে কাছ থেকে আরো ২রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা। পরে তারা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উলেøখ্য সন্ত্রাসীদের গুলিতে নিহত নঈম উদ্দিন সেন্টু (৬৫) ফিলিপনগর গ্রামের মৃত মতলেব সরকারের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচিত হন। নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের তৎকালী এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহর প্রত্যÿ সমর্থন থাকায় তিনি জয়লাভ করে। এরপর থেকে তিনি বিএনপির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেন এবং নিস্ক্রিয় হয়ে পড়েন।
এদিকে সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তিনি হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি নিহত ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments