শরিফুল ইসলাম, গোবিপ্রবি: ঢাকার মিডফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— “আমার সোনার বাংলায়; খুনিদের ঠাঁই নাই”, “ইনকিলাব জিন্দাবাদ”, “এক দুই তিন চার; চাঁদাবাজ দেশ ছাড়”, “চাঁদাবাজের ঠিকানা; এই বাংলা হবে না”, এবং “জনে জনে মানুষ মরে; ইন্টেরিম কী করে?”
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, “মিডফোর্ড হাসপাতালে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নৃশংসই নয়, পুরো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক কঠিন প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। দেশজুড়ে অপরাধের মাত্রা বাড়ছে। ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতা আজ সাধারণ মানুষের জীবনে আতঙ্কের নাম হয়ে উঠেছে।”
একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, “অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিস্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments