মোংলা থেকে মো. নূর আলমঃ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’র আওতায় নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রূপান্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসুদেব বিশ^াস, রূপান্তরের উপজেলা সমন্বয়কারী দীপ্তি রায় প্রমূখ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার চন্দনবীন রহিম। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন অপরাজিতা নারী কমলা সরকার। মতবিনিময় সভায় বক্তারা নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি বক্তারা নারী শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা কর্তাগন বিভিন্ন দপ্তরের সেবা প্রদানের কার্যক্রম তুলে ধরেন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments