স্টাফ রিপােটার: রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন সর্ভিস চালু করবে।মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আজ রাজধানীর রেল ভবনে বিশ্ব ইজতেমা -২০২৪ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে জুম্মা স্পেশাল-২ নামে এক জোড়া ট্রেন চলাচল করবে।
৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে স্পেশাল-১ জোড়া ট্রেন চলাচল করবে।৪ ও ১৯ ফেব্রুয়ারিআখেরি মোনাজাতের দিন বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে। ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ৫ জোড়া স্পেশাল, টঙ্গী-ময়মনসিংহ-টঙ্গী রুটে ১ জোড়া ও টঙ্গী-টাঙ্গাইল-টঙ্গী রুটে ১টি স্পেশাল ট্রেন চলবে। এছাড়া ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২ট জোড়া স্পেশাল ট্রেন চলবে।
মন্ত্রী আরো বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি এবং ৮ফেব্রুয়ারি থেকে ১১ফেব্রুয়ারি ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিনসুবর্ণ, সোনারবাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতিত সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনসমূহ যাওয়া আসার সময় টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে যাত্রা বিরতিকরবে।
উল্লেখ্য, সকল আন্তঃনগর মেইল/এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রাপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments