ডেস্ক রিপোর্ট: বছরে তিন সেমিস্টার পদ্ধতি পরিচালনার ব্যাপারে সর্বসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ। প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিন সেমিস্টার পদ্ধতিতে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষিত জাতি গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের অবদান সর্বজন স্বীকৃত। বিদেশী বিশ্ববিদ্যালয়ের লাভজনক শাখা ক্যাম্পাসের অনুমোদন বাংলাদেশে উচ্চশিক্ষার মূলনীতির পরিপন্থী। কেননা, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ পরিচালিত হয় ট্রাষ্টের অধীন অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। যে কোন মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে খাত সংশ্লিষ্ঠ অংশীজনের সাথে আলোচনা করার রেওয়াজ থাকলেও, কর্তৃপক্ষ এব্যাপারে কোন উদ্যোগ নেননি। শিক্ষানুরাগী উদ্যোক্তা-প্রতিষ্ঠাতাদের সাথে কোন প্রকার আলোচনা করেননি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাদের প্রতিনিধিত্ব না থাকায়, এখাতের প্রকৃত সমস্যাবলী যেমন তুলে ধরা সম্ভব হয়না, তেমনি আলোচনা ব্যতিরেকে কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তসমূহ প্রকৃত পক্ষে নতুন করে জটিলতার সৃষ্টি করছে।
রবিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৫) এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও ট্রাষ্টি সদস্যদের এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।
সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন তার প্রস্তাবে বলেন, দুই সেমিস্টার বা তিন সেমিস্টার কোনটি চালাতে চান, এ বিষয়ে সবাইকে একমত প্রকাশ করতে হবে। এসময় সবাই তিন সেমিস্টার পরিচালনার পক্ষে মতামত দেন এবং সর্বসম্মতভাবে বছরে তিনটি সেমিস্টার পরিচালনায় সম্মত হন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন সংশোধন করে ইউজিসির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে সরকার ও ইউজিসিকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় সহসভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও অধ্যাপক শফিক সিদ্দীক, সংগঠনের যুগ্ম মহাসচিব ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কে বি এম মঈন উদ্দিন চিশতী, কার্যকরী সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, কার্যকরী সদস্য নজরুল ইসলাম বাবু, এমপি বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বলা হয়, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় দুই তৃতীয়াংশ। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ইউজিসিতে প্রতিনিধিত্ব করার সুযোগ নেই। যার কারণে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হয় না। এতে সিদ্ধান্ত হয় সদস্য সংখ্যা বাড়াতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমিশনের সদস্য করার বিষয়ে সরকারের কাছে দাবি তুলে ধরা হবে। ইতোমধ্যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন সদস্য রয়েছে। অথচ ইউজিসিতে তা নেই। সে কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো তুলে ধরা সম্ভব হয় না।
মতবিনিময় সভায় নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকসহ দেশের ৭০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্যরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments