আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে সোমবার সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর (ওসিডি) জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৩৪ জন আহত হয়েছেন এবং আরও সাতজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে সারাঙ্গানি প্রদেশের মাসিম শহরের ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে নিশ্চিত করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস)।
বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জুনি কাস্তিলো জানান, নিহতদের মধ্যে জেনারেল সান্তোস সিটিতে সাতজন, সাউথ কোটাবাটো ও দাভাও অক্সিডেন্টাল প্রদেশে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এছাড়া সাউথ কোটাবাটোতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একজন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। ধসে পড়া একটি দেয়ালের নিচে চাপা পড়ে আলাবেল পৌরসভায় দুইজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে পুলিশ। জেনারেল সান্তোস সিটিতে একটি দ্বিতল স্কুল ভবনে শিক্ষার্থী আটকা পড়ার ঘটনাও ঘটেছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় নয়টি প্রদেশের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে বলা হয়। ফিভলকস জানায়, প্রথম সুনামি তরঙ্গ সকাল ৭টা ৩৭ মিনিট থেকে ৯টা ৩৭ মিনিটের মধ্যে আঘাত হানতে পারে এবং এগুলো কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর মাত্রা ৮ দশমিক ২ বলে উল্লেখ করেছে। এটি ১৯৯০ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কম্পনের তীব্রতায় জেনারেল সান্তোস সিটিতে সর্বোচ্চ ইনটেনসিটি ৭ অনুভূত হয়। ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী আফটারশকও রেকর্ড করা হয়। ভূমিকম্পে স্কুল, হাসপাতাল, সড়ক, সেতু ও বাণিজ্যিক ভবনসহ ৩৭টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটি অঞ্চলের ৩২ লাখের বেশি শিক্ষার্থী ও ১ লাখ ২৯ হাজার শিক্ষাকর্মীর পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে।
ফিভলকস প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ০ উল্লেখ করলেও পরে তা বাড়িয়ে ৭ দশমিক ৮ করে। ভূমিকম্পের পর ফিলিপাইন ছাড়াও ইন্দোনেশিয়া, পালাউ, জাপান, তাইওয়ান ও পাপুয়া নিউগিনিতে সুনামি সতর্কতা জারি করা হয়। ইন্দোনেশিয়ায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন এখনো চলছে। সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই, সুলু, বাসিলান, জাম্বোয়াঙ্গা ডেল সুর, জাম্বোয়াঙ্গা সিবুগে, সুলতান কুদারাত ও সাউথ কোটাবাটো প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments