ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে বাবুল ভূইয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ভূইয়া বিটঘর দক্ষিণ পাড়ার মৃত শহিদ ভূইয়ার বড় ছেলে।
শিবপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শেখ কামাল উদ্দিন বলেন, বিকেলে জমিতে ধান কাটতে বিলে যায় বাবুল। সন্ধ্যার দিকে ধান কাটার সময় হঠাৎ ঝড় শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবুল তার পরিবারের সদস্যদের নিয়ে বিলে জমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments