নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত শাকিল (২৮)হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে প্রাপ্ত তথ্যমতে শাকিল হত্যাকান্ডের বিষয়টি নিয়ে পুলিশের ব্যাপক তৎপরতায় হত্যা মামলার প্রধান আসামীকে র্যাবের সহযোগিতা নিয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটককৃত শাকিল হত্যা মামলার প্রধান আসামী ঠাকুরগাঁও পৌরসভা এলাকার ফকিরপাড়া গ্রামের মোঃ শাহজামাল ( শাহাজালাল) এর ছেলে মোঃ সাইদুর রহমান(৩৫) । আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া শাকিল হত্যা মামলার প্রধান আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলা নং-০৪, তারিখ: ০৬/০৭/২০২৪। মামলায় অজ্ঞাতনামা আরো দুইজন আসামী রয়েছে। তিনি বলেন, শীঘ্রই অন্যান্য আসামীদেরকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ(প্যারিস পাড়া) গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ শাকিল (২৮) গত বুধবার (৩ জুলাই) সন্ধার পর বাড়ি থেকে পারিবারিক কাজে বের হয়। ওই রাতেই শাকিলকে কে বা কারা হত্যা করে পল্লীবিদ্যুৎ মোড়ের এক কি: মি: পূর্বে শোকের পুলের নিচে পানি প্রবাহিত নালায় ফেলে দেয়। পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে শাকিলের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে থানায় নিয়ে আসেন। পরদিন সকালে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওই দিন আটোয়ারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়। মামলা নং-১২, তারিখ: ০৪/০৭/২০২৪।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় র্যাব-৮ এর সদস্যরা একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ ন ...
জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী: রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক তথ্য জালিয়াতি, অডিট প্রতিবেদন টেম্পারিং এবং জাল সনদের ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।মারা যাওয়া রব ...
সব মন্তব্য
No Comments