বশেমুরবিপ্রবি প্রতিনিধি: দু’মাসের বেশি সময় ধরে হলে নেই প্রভোস্ট। আবাসন আগ্রহী শিক্ষার্থীদের নেই আবাসিকতা প্রাপ্তির সুযোগ। হলের অভ্যন্তরীণ কর্মরত কর্মচারী কিংবা উন্নয়নের জন্য উত্তোলন করা যাচ্ছে না কোন অর্থ। চারপাশের স্তূপকৃত আবর্জনার গন্ধে আবাসন কক্ষগুলো বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। টয়লেটগুলো একের পর এক হয়ে উঠেছে ব্যবহারের অযোগ্য। এমনি চিত্র ফুটে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলে।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা মেলে ওই হলের বিভিন্ন কক্ষে। এরআগে গত দু’মাস হলে প্রভোস্টের কোনো কার্যক্রম না থাকায় সহস্রাধিক শিক্ষার্থীদের প্রতিনিয়ত এমন দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘ সময় পার হবার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় অতিষ্ঠ হয়ে পরেছে তাদের হল জীবন।এছাড়াও প্রভোস্ট না থাকায় মাসের পর মাস হলের ডাইনিংয়ের কার্যক্রম বন্ধ হয়ে আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে।
জানা যায়, গত ২৫ জুলাই বিজয় দিবস হলের সাবেক প্রভোস্ট মো. সোলায়মান হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ কোরিয়ায় পিএইচডি করার জন্য শিক্ষা ছুটি দেওয়া হয়। পরবর্তী তিনি গত ১৭ আগস্ট থেকে লিখিতভাবে হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। দীর্ঘদিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নতুন প্রভোস্ট হিসেবে কিংবা ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দেওয়া হয়নি কাউকে দায়িত্ব। এতে করে হল আনুষাঙ্গিক সকল কাজ ব্যহত হচ্ছে। ফলে ওই হলের আবাসিক – অনাবাসিক শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। অন্যদিকে হলে কর্মরত কর্মচারীদের প্রভোস্ট না থাকায় মাসিক বেতন তুলতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাছাড়া হলের সকল পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ আটকে পরেছে।
এ নিয়ে জানতে চাইলে, বলে বিজয় দিবস হলের সহকারী প্রভোস্ট মো. জাহিদ হাসান বলেন, আসলে হলে প্রভোস্ট না থাকলে অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কাউকে প্রভোস্ট কিংবা ভারপ্রাপ্ত প্রভোস্ট বানিয়ে দিলে এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান হতো।
এ বিষয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, আসলে বিষয়টি দুঃখজনক। আমাদের উপাচার্য সামনের রবিবার আসলে তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল ...
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
সব মন্তব্য
No Comments