সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর টোল ফ্রি করার নামে ডাকাতি, হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ তুলে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের তৌফিক সিদ্দিকী, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল রাকেশ, শিক্ষার্থী মীম, রাফিয়া, বিজ্ঞান বিভাগের মাজেদুল ইসলাম ও মো. জাহিদ।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ছাত্রঅধিকার পরিষদের নেতা মীর ইখলাস, ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব এবং ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন জায়গায় তারা লুটপাট করছে। এসমস্ত ঘটনার দায় ছাত্র সমাজ কোন ভাবেই মেনে নিবেনা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।
অভিযোগ প্রসঙ্গে ছাত্রদলনেতা রাকিব জানান, বিষয়টি নিয়ে আমরা একটি সংবাদ সম্মেলন করেছি গতকাল। আমরা কোন লুটপাটের ঘটনা সাথে জড়িত ছিলাম না। একটি মহল আমাদেরকে জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments