বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে মনিকা রানী (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামে নিজ ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান।
মনিকা রানী আমখাওয়া গ্রামের মনি চন্দ্রের মেয়ে।
জানা যায়, দুদিন আগে বাবা মনিচন্দ্র মাছ ধরার জন্য নদীতে যায় এবং মা জরুরি কাজে দেওয়ানগঞ্জ শহরে যায়। তার মা সন্ধ্যায় ফিরে নিজ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরী মনিকা রানীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে মনিকা রানীর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments