ডেস্ক রিপোর্ট: ভোরের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে হয়রানিমূলক মামলা দায়ের-এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের মাধ্যমে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। অতীতেও এ ধরণের মামলার মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের অপচেষ্টা চালানো হয়েছে। মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টিকারী এ ধরণের মামলার নিন্দা জানায় ডিইউজের নির্বাহী পরিষদ। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায়।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ রুহুল আমিন ও পত্রিকাটির কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments