Oslam
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার, ২০ মার্চ। ফলে দেশটির মুসল্লিরা এবার পূর্ণ ৩০টি রোজা পালন করবেন।
বিশ্বস্ত ধর্মীয় সূত্র ও দুই পবিত্র মসজিদকেন্দ্রিক তথ্যভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন”-এর বরাতে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।
চাঁদ দেখা না যাওয়ার কারণে বৃহস্পতিবারকে রমজান মাসের ৩০তম দিন হিসেবে গণ্য করা হচ্ছে। সেই অনুযায়ী, পরদিন শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।
উল্লেখ্য, সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। তবে ভৌগোলিক অবস্থানভেদে অনেক দেশে ঈদ একদিন পরে উদযাপিত হতে পারে।
ধর্মীয় গুরুত্ব বিবেচনায় ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব, যা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments