ডেস্ক রিপোর্ট: ঈদের আগে পুর্নমাসের বেতন ও বোনাসের দাবিতে জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, আজ ২০ এপ্রিল বুধবার সকাল১১টায় ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকজোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, পুস্তক বাধাই জোটের সভাপতি জামিল ভূইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ঈদের আগে শ্রমিকদের পুর্নমাসের বেতন ও বোনাস প্রদানের দাবি জানান। তারা বলেন, স্কপের ৯দফা দাবি মানতে হবে, ২০ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা করতে হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ চত্ত্বরে সমাবেশ শেষে জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments