স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু'র সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল'র ৫৯তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের শাসন নিরপরাধ নয়।
তিনি বলেন, বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইনব্যবস্থা নিরাপদ নয়,দলটি এদেশের রাজনীতির বিষফোঁড়া।
ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে, ১৫ আগস্টের হত্যকাণ্ডে যারা জড়িত ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য।
এসময় শেখ পরিবারের পক্ষে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, যেদিন শেখ রাসেলের খুনিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে সেদিন রাসেলের আত্মা শান্তি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দীন নাছিম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, এডভোকেট রিয়াজুল কাওছার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারন সম্পাদক মোশেদ কামাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার সহ আরো অনেকে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments