স্টাফ রিপোটার; “একাত্তরের প্রেরণায় জাগো,জাগাও” এই শ্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা ও তারুণ্যের সম্মিলনে সাংগঠনিক যাত্রা শুরু করলো আমরা একাত্তর।
আজ ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটিশন মিলনায়তনে সকাল সারে দশটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আমরা একাত্তর এর ১ম জাতীয় সম্মেলন ২০২৪।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন আমরা একাত্তর এর প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী।
এর পর তিপ্পান্নজন বীর মুক্তিযোদ্ধার হাতে তিপ্পান্নজন তরুণ তুলে দেন সম্মাননা ক্রেস্ট। অন্যদিকে মুক্তিযোদ্ধারা তিপ্পান্নজন তরুণের হাতে ক্রেস্ট ও জাতীয় পতাকা তুলে দিয়ে দেশ গড়ার মহান দায়িত্ব অর্পণ করেন।
সংগঠনের কেন্দ্রিয় সমন্বয়ক মৃণাল সরকার এর সঞ্চালনায় আমরা একাত্তর এর চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের উজ্জ্বল প্রতিনিধি শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের পুত্র জাহিদ রেজা নূর, অনুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহা, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, অ্যান্টার্কটিকা বিজয়ী মহুয়া রউফ, আয়রন ম্যান ইমতিয়াজ এলাহীল ও নৃত্যশিল্পী পূজা সেন গুপ্ত।
সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হলেন কাজী সাজ্জাদ আলী জহির (বীর উত্তম), মেজর ওয়াকার (বীর প্রতীক), হারুন হাবিব,এম হামিদ,নাসির উদ্দিন ইউসুফ, হাবিবুল আলম (বীর প্রতীক), মফিদুল হক,মেজর রফিক,কাজী কামাল উদ্দিন ইকরাম, জিল্লুর রহমান দুলাল,মকবুল ই এলাহী মসগুল, মোস্তফা আমিন,খায়রুল আহসান খাঁন,আনোয়ার হোসেন,মোজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম,মোফাজ্জল হোসেন চৌধুরী, প্রদিপ চক্রবর্তী, সোহেল আহমেদ,রুহেল আহাম্মেদ বাবু,এনামুল হক খুসরু, ইসমাত কাদির গামা,কার্তিক চ্যাটার্জি,অজয় দাস গুপ্ত, শেখ কবির আহাম্মেদ,ওসমান গনি, পিজুস বন্দাপাধ্যায়,মমিনউল্লাহ পাটোয়ারী, ডাঃ আমজাদ হোসেন, আব্দুর রউফ, আব্দুল গনি,রফিকুল ইসলাম,মোঃ নুর উদ্দিন মিন্টু, ডাঃ দিপা ইসলাম, মিজানুর রহমান খাঁন (বীর প্রতীক),মাহবুব এলাহী (বীর প্রতীক), মোজ্জাম্মেল হক (বীর প্রতীক), মোঃ আবুল হায়াত মিয়া,এনামুল হক চৌধুরী খসরু,বোরহান উদ্দিন মিঠু, আবু আকাশ, মোঃ রফিকুল আলম, এম এ সামাদ , ডাঃ ফাউজিয়া মসলেন, দিল আফরোজ দিলু, ,রোকেয়া কবির, ডা. দীপা ইসলাম, লক্ষ্মী চ্যাটার্জি, নূর আলী, আনোয়ার জাহিদ,এ,এস,এম সবুর,আবুল কালাম আজাদ,এনায়েত হোসেন,শ্যামল শিংহ রায়,আব্দুস সামাদ পিন্টু, সাইদুল ইসলাম।
দুপুর দেড়টায় সংগঠনের চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্তি হয়।
মধ্যাহ্ন ভোজনের বিরতির পর দুপুর তিনটায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments