মোংলা থেকে মো. নূর আলমঃ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ২০ এপ্রিল বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মোংলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. এস এম ফয়সাল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার-উল কুৃদ্দুস, উপসহকারি কৃষি কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রতিনিধি শেখ আফজাল হোসেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের কর্মকর্তা আতাবুর রহমান টিপু। মতবিনিময় সভা পরিচালনা করেন অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারি দীপ্তি রায়। মতবিনিময় সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অনেক অগ্রগতি থাকলেও নারীর পূর্ণ মর্যাদা, ক্ষমতা ও অধিকার বাস্তবায়নের সংগ্রাম জারি রাখতে হবে। বক্তারা সামাজিক-মানবিক দৃষ্টিভংগি ও মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে নারী-পুরুষের সাম্যের সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments