মো: নূর আলম: ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল চতুর্থবারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্স এর কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ০১ জুন অন্তর্জালে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চপর্যায়ের এই নীতিনির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন শরীফ জামিল।
উল্লেখ্য ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৪৭ টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।
বাংলাদেশে শরীফ জামিল ছাড়াও ওয়াটারকিপার এলায়েন্স এর সদস্য হিসেবে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার মো: নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা। বাপা সাধারণ সম্পাদক বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল ওয়াটারকিপার এলায়েন্স'র কাউন্সিলের বোর্ড সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে দিয়েছেন পশুর রিভার ওয়াটারকিপার মো: নূর আলম শেখ, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, পুরাতন ব্রম্মপুত্র রক্ষা আন্দোলনের যোদ্ধা ইবনুল সাইদ রানা, নদীকর্মী নিখিল ভদ্র, নদীকর্মী ইসমাইল হোসেন লিটন, নদীকর্মী হাছিব সরদার প্রমূখ।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments