সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের দেওয়ানপাড়াস্থ ভাষাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসদ জামালপুর জেলার সমন্বয়ক আলমগীর হোসেন তালুকদার শাহজাহান এর সভাপতিত্বে বিশ্বজিৎ দেব রাজন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাইফুল ইসলাম পল্টু,বিশেষ অতিথি ময়মনসিংহ জোনাল সমন্বয়ক ইমাম হোসেন খোকন,জাতীয় শ্রমিকজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সানোয়ার হোসেন সামছি, বাসদ জেলা কমিটির সদস্য ডা. মাসুদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব দাস,জামালপুর জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা তৌহিদুর রহমান রামীম।
আলোচনা সভায় বক্তরা রুশ বিল্পবের ১০৬ তম বার্ষিকী ও বাসদ এর ৪৩ তম প্রতিষ্ঠার আলোচনা এবং দেশের বর্তমান রাজনৈতিক সংকটে বাসদের মতো সমাজতান্ত্রিক দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া বক্তারা দেশের বিদ্যামান ফ্যাসিবাদী শাসন প্রতিহত করার আহ্বান জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাশীন আওয়ামী লীগ গায়ের জোরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার নিন্দা জানান।
বক্তব্যে নেতারা আরও বলেন,জনগনকে এই একতরফা নির্বাচন বাতিল এবং প্রতিহত করতে হবে। দেশের সকল শ্রেণি পেশার মানুষদেরকে শোষণ নিপিড়নের মুক্তির জন্য লড়াই সংগ্রাম আরও জোরদার করার কথা বলেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments