রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বহিষ্কৃত কৃষক দলের সহসভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাব কে উড়িয়ে দিবে, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম কে ধ্বংস করে দিবে এমন হুমকি দেওয়ার অভিযোগে দলের নির্দেশে উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন তাকে বহিস্কার করেন।
এমন ঘটনার প্রেক্ষিতে বীমা কর্মী মাসুদ রানা তেলে বেগুনে জ্বলে উঠে।
মোশারফ বলেন, তাকে বহিস্কারের পর গত ১৮/০৮/২৫ইং তারিখে বিকেল সাড়ে৪ টায় পৌরশহরে মৌচাক হোটেলের সামনে মাসুদ অশ্লিল ভাষায় গালিগালাজ করিয়া প্রাণ নাসের হুমকি দিয়ে বলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে। এছাড়াও বিএনপির দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেছে বীমা কর্মী মাসুদ রানা।
এনিয়ে উপজেলা কৃষকদলের সভাপতি মোশাররফ হুসাইন বাদী হয়ে গত ৫/৯/২৫ ইং তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরো বলেন তার বিরুদ্ধে আদালতে ইতো মধ্যে একাধিক মামলা করা হবে।
মাসুদ রানা দাবী করে তিনি এখনো কৃষকদলের সহসভাপতি পদে আছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments