স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থানে শহীদ ডা. সজীবের অক্সিজেন কন্সান্ট্রেটর ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তায়রুন্নেসা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সজীব। সংসারের বড় সন্তান। ১৮ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্না বেগম দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত। বড় সন্তান ও ডাক্তার হিসেবে মায়ের দেখভাল তিনি করতেন। প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় তার। প্রয়োজন অক্সিজেন কন্সান্ট্রেটরের। সেই অক্সিজেন কন্সান্ট্রেটরটিও নষ্ট হয়ে যায়।
খোঁজ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ছুটে যান তাদের নরসিংদীর বাড়িতে। তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন তিনি। মায়ের হাতে তুলে দেন একটি অক্সিজেন কন্সান্ট্রেটর ও অন্যান্য উপহার সামগ্রী। পরবর্তীতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মাদ মাহমুদুর রহমান নোমান, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আহমেদ সামি আল আহসান, গাইনি অনকোলজিস্ট ডাঃ মির্জা আসাদুজ্জামান রতন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ আশিক চৌধুরী পিয়াস, ডাঃ মঞ্জুরুল ইসলাম ও অন্যান্যরা।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments