বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ এবং ফার্মেসী অনুষদের যৌথ উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর রবিবার বিশ্ব ফার্মাসিষ্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ফার্মেসী লেকচার থিয়েটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘একটি স্বাস্থ্য সম্মত পৃথিবীর লক্ষ্যে ঐক্যবদ্ধ ফার্মেসী সেবা’।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার সম্মাননীয় অতিথি এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ এমরান ও ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের চেয়রাম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, চিকিৎসা সেবায় ডাক্তার ও নার্সদের পাশাপাশি ফার্মাসিষ্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ফার্মাসিষ্টরা শুধুমাত্র ওষুধ আবিস্কার ও উৎপাদনের সঙ্গে জড়িত নন বরং উন্নত চিকিৎসা সেবার বহুমুখী কর্মকা-ে মূখ্য ভূমিকা পালন করে আসছে। ওষুধশিল্পে নতুন নতুন উদ্ভাবন ও মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার জন্য উপাচার্য ফার্মাসিষ্টসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ফামেসী অনুষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ অংশ নেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পদন্নোতি জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
সব মন্তব্য
No Comments