ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী, এমপি আজ (শনিবার) জাতীয় সংসদ লেকে সৌখিন মৎস্য শিকারীদের জন্য বড়শি দ্বারা মাছ-ধরা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী, এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, এমপি, খাদিজাতুল আনোয়ার, এমপি ও আদিবা আনজুম মিতা, এমপি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী লেকের ১৯ ও ২০ নং ফিশিং পয়েন্টে বড়শি ফেলে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এছাড়া অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ, বড়শি দিয়ে মাছ শিকারীগণ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments