কয়রা (খুলনা) উপজেলা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়িকে মারধরের ঘটনায় সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আমিন বাবুল গ্রেপ্তার হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনার বয়রা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শাহ আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়িদের মেরে আহত করার ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়। মামলা নং- ১১।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তাটিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন বাবুল-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments