ডেস্ক রিপোর্ট: এখন থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরির জন্য আবেদন করার সময় প্রার্থীদের কাছ থেকে আবেদনের ফি’র ওপর মূল্য সংযোজন কর (মূসক) আদায় করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র মৈত্রীর উদ্যোগে প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগষ্ট শনিবার বিকাল ৩টায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সহ সাধারণ সম্পাদক তানভীন আহমেদের সঞ্চালনায় এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলোর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা প্রথমবারের মতো চাকরির আবেদনের ফি’র সঙ্গে সরকার ভ্যাট আদায়ের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও বক্তরা বলেন, শুধু ভ্যাট প্রত্যাহার নয় চাকুরির আবেদনে যে টাকা ফি বাবদ নেওয়া হয় সেটাও বাতিল করা সময়ের দাবি। বক্তরা আরও বলেন, অবিলম্বে ভ্যাট প্রত্যাহার না করা হলে এদেশের ছাত্র-বেকার যুবকদের নিয়ে ছাত্র মৈত্রী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তারিকুল ইসলাম, আলমগীর হোসেন, এস কে রুবেল, ওহিদুর রহমান ওহি, হিশাম খান ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া পারভিন ঝড়া এবং সাংগঠনিক সম্পাদক ইমরান নূর নীরব প্রমুখ।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments