নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে রেললাইন ভাঙা দেখে লাল ওড়না উড়িয়ে সতর্ক সংকেত দেখিয়ে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস থামান স্থানীয় নারীরা। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি।
শনিবার(৩১ আগস্ট) সকালে আজিমনগর-আব্দুলপুর মধ্যবর্তী বৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন আজিমনগর ও আব্দুলপুর সেকশনের মধ্যবর্তী বৃষ্টপুর এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান। এ সময় ওই লাইন দিয়ে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে আসতে দেখে দুর্ঘটনার আশঙ্কা থেকে ট্রেনটিকে থামানোর জন্য লাল ওড়না উড়িয়ে সতর্ক সংকেত দেখান স্থানীয় নারীরা। লাল কাপড় উড়তে দেখে ট্রেনের চালক ট্রেনটিকে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি ও এর যাত্রীরা।
আজিমনগর স্টেশনমাস্টার কামরুল হাসান লিখন জানান, ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে সকাল ৭টা ১৮ মিনিটে ছেড়ে যায়। কিছুক্ষণ পর রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন থামানোর বিষয়টি জানতে পারেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর দ্রুত ত্রুটিপূর্ণ জায়গাটি মেরামত করা হয়।
তিনি বলেন, 'আগের কোনো ট্রেন যাওয়ার সময় চাপে রেললাইনের ওই অংশ ভেঙে যেতে পারে। বর্তমান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments