ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক তুরস্কে আঘাতহানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জরুরী ত্রাণ সামগ্রী দান করে পাশে দাঁড়িয়েছে ব্লাডম্যান এবং দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেসের সামাজিক উদ্বেগ দারাজ কেয়ারস, জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
টার্কিশ কোঅপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সি এর কাছে ১০০স্লিপিং ব্যাগ, ৩০০টি কম্বল, ২০০টি উঁচুগলা শীতের পোশাক, ১০০টি থার্মাল সেট, ২০০টিরও বেশি অন্যান্য গরম কাপড় হস্তান্তর করা হয়।বাংলাদেশে টিকা-এর কোঅর্ডিনেটর শেভকি মের্টবারিশের কাছে এই জরুরি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেন দারাজ বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর, ইসমাত জেরিন খান; সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর সিনিয়র ম্যানেজার, আফিফা সুলতানা; এবং ব্লাডম্যান এর প্রতিষ্ঠাতা মোঃ শাহরিয়ার হাসান জিসান।
ভূমিকম্পে একটি বড় সংখ্যক ভবন ধসে পড়ার ফলে হাজার হাজার মানুষ ধ্বংস স্তূপের নীচে আটকা পড়ে।এতে সৃষ্টি হয় খাদ্য, পানি এবং চিকিৎসার মত প্রয়োজনীয় সামগ্রীর সংকট।তাই ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেকেউ দারাজ ডনেটস-এর মাধ্যমে স্লিপিং ব্যাগ, কম্বল, এবং ডেডবডি ব্যাগেরমতো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে পারবেন।
ব্লাডম্যান এর স্বেচ্ছাসেবীরা সংকটের শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এই ভয়াবহ দুর্যোগে ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য দারাজ ডনেটস-এর মাধ্যমে যে কেউ সরাসরি অনুদান প্রদান করতে পারবে।বাংলাদেশ থেকে ভূমিকম্প ত্রাণ সহায়তা সেবা পরিচালনার জন্য তুর্কিদূতাবাস কর্তৃক মনোনীত টিকা-এর মাধ্যমে সমস্ত অনুদান সরাসরি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
সব মন্তব্য
No Comments