মোঃ সাইফুল্লাহ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয় লাভ করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমান নিবেন বলে মন্তব্য করেছেন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, উপজেলার শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ-সব কথা বলেন তিনি।
আমান বলেন, আওয়ামী লীগের ছোট ছোট নেতারা বিদেশে গেছে চিকিৎসার জন্য।কিন্তু বেগম খালেদা জিয়াকে যেতে দেয়নি। বেগম জিয়া কে? তিন বারের প্রধানমন্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন বীর উত্তমের স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন রাষ্ট্র প্রধানের স্ত্রী, তাকে নূন্যতম চিকিৎসা নিতে যেতে দে দেয়নি।তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আজকে তাকে আমরা হারিয়েছি।
তিনি বলেন, আজ জনগণ জানতে চাই এ দায় কার। এ দায় কিন্তু বিগত ফ্যাসিষ্ট সরকার এড়াতে পারবে না, বিচারের সম্মুখীন হতে হবে। শুধু বেগম খালেদা জিয়া নয়, অনেক ভাইকে গুম করেছেন, অনেক ভাইকে হত্যা করেছেন, অনেক ভাইকে নির্যাতন করে মিথা মামলায় জেল খাটিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সেই বিচার শুরু হয়ে গেছে।
তিনি আরও বলেন, বিগত তিনটা নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি, এবার নির্বাচনে আপনাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তায়ালা। এবার নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয় লাভ করবে, এবং দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমান নিবেন ইনশাআল্লাহ বলে মন্তব্য করেন।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দীন ইসলাম, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments