স্টাফ রিপোটার: পরিবেশ সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বৃক্ষ নিধন বন্ধ; আবাসন ও শিল্পায়নের নামে ভরাট বন্ধ; অবৈধ খাল দখল বন্ধ; জলাভূমি সংরক্ষণ; ইটভাটা বন্ধ; কৃষি ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আজ বুধবার বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় এ সব দাবি জানান তারা। নাগরিক কমিটির নেতা ডা. রোকন উজ জামানের সভাপতিত্বে ও বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় ওই সভায় বক্তৃতা করেন বিএনপিএস’র সঞ্জয় মজুমদার, আলমগীর হোসেন, ফরিদা আক্তার, শিউলি বেগম, মাসুদ রানা, আহকাম হোসেন বাবু, রাশেদুল হক রাজিব, আলম আকন্দ, করিমুন্নেছা আকন্দ ও শামসুননাহার।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলো সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছে। ফলে দেশের কৃষি অর্থনীতি প্রাণিসম্পদ মৎস্য উৎপাদনসহ নানান ক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশের প্রতি মানুষের নির্মম আচরণ বন্ধ করা না গেলে পরিবেশ-প্রতিবেশ রক্ষা করা যাবে না। পরিবেশ রক্ষা করতে হলে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজধানীর পয়:নিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর রায়ের বাজার বৈশাখী খেলার মাঠ থেকে শুরু হয়। র্যালিতে রাজনৈতিক নেতা, নারীদল সদস্য, ইয়ুথ দল সদস্য ও কমিউনিটি ফোরাম সদস্যরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা শুরু হবে। পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুন শুক্রবার পবি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে আজ মঙ্গলবার, ১৬ জুন তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল র ...
স্টাফ রিপোর্টার: বকেয়া মজুরির দাবিতে সোমবার, ১৬ জুন সকাল থেকে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুরের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা ...
সব মন্তব্য
No Comments