রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ নিচু গোরস্থান উঁচু করণের লক্ষ্যে মাটি ভরাটের কাজ চলছিল। বেশ কয়েকট্রলি মাটি ভরাট করা শেষ হলে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে ফেরার পথে গোরস্থানের প্রধান গেটের ছাঁদ ধসে ছাঁদের চাপায় হযরত আলী (৩৫) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নন্দুয়ার ইউনিয়নের পূর্ববনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী বাচোর ইউনিয়নের টেকিয়া মেহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত আলী সকাল থেকেই গোরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি গোরস্থানের গেটের ছাঁদের সাথে ধাক্কা লাগলে ছাঁদ ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments