ডেস্ক রিপাের্ট: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলরুবা নূরী আজ এক যুক্ত বিবৃতিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক ঐ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি মাদ্রাসায় বুধবার সন্ধ্যার দিকে মাদ্রাসা শিক্ষক কর্তৃক দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। তার বাবা জানায়, বাড়িতে ফেরার পর তার মেয়েকে শারীরিকভাবে অনেক অসুস্থ মনে হওয়ায় তিনি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার ডাক্তার এবং নার্স জানান তার মেয়ে ধর্ষিত হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বেশিরভাগ শ্রমজীবী পরিবারগুলো তাদের সন্তানদের মাদ্রাসায় পড়তে পাঠান একরকম বাধ্য হয়েই। কারণ বাবা মা দুজনই কাজে বের হলে সন্তানকে দেখার কেউ থাকে না। তাই সারাদিন মাদ্রাসায় থাকলে একদিকে পড়াশোনাও কিছুটা হয় আবার ধর্মীয় চিন্তা থেকে নিরাপদ মনে করেন। কিন্তু মাদ্রাসাগুলোতে অনেক সময়ই ছোট ছোট ছেলে এবং মেয়েরা শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হয়। কিছুদিন পর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসায় শিক্ষার্থী ধর্ষণের খবর পত্রিকায় আসে। দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং অর্থনৈতিক অস্বচ্ছলতাকে পুঁজি করে দিনের পর দিন কিছু লোক তাদের এই বিকৃত রুচির চর্চা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রায় কোন ঘটনারই বিচার বা শাস্তি পরিলক্ষিত হয় না।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সকল মানুষকে শিক্ষা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। সকল পেশাজীবি, শ্রমজীবী পরিবারের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার নির্মাণ করার দায়িত্ব রাষ্ট্রের। সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যখন তার দায়িত্ব অস্বীকার করে বা পালন করে না তখন সমাজের সর্বস্তরে তার প্রভাব পড়ে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে ধর্ষককে গ্রেফতার ও বিচার দাবি করেন। পাশাপাশি দেশের সকল শিশুর শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানান ।
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
সব মন্তব্য
No Comments