শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে পরিবহন শ্রমিকদের কর্মশালায় বক্তারা
শব্দদূষণ হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ ৩০টি রোগের কারণ
ডেস্ক রেপোর্ট: হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ ৩০টি রোগের কারণ শব্দদূষণ। হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ কিন্তু তার পরেও তা সড়কে বাজিয়ে চলছেন চালকরা। এই আইন লঙ্ঘনের জন্য জরিমানা বা শাস্তি পেতে হয় না। ফলে চালকরা আইন না মানতেই উৎসাহিত হচ্ছেন।খবর ইত্তেফাক
গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচলের ড্রাইভার্স ট্রেনিং সেন্টার-ডিটিসি মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই শতাধিক পরিবহন-শ্রমিক শব্দদূষণ নিয়ন্ত্রণে অযথা হর্ন না বাজানোর অঙ্গীকার করেন।
স্বাগত বক্তব্যের শুরুতে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রশিক্ষণ ও প্রচারণা বিশেষজ্ঞ গাজী মহিবুর রহমান প্রথমে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতামূলক ভিডিওচিত্র ও পরে এই বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি তার উপস্থাপনায় জানান, শব্দদূষণ হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ ৩০টি রোগের কারণ। হাইড্রোলিক হর্ন বহু আগেই নিষিদ্ধ করা হয়েছে। বিধিমালা অনুসারে, এই হর্ন ব্যবহার করলে তার শাস্তি রয়েছে। এছাড়া বিধিমালা অনুসারে, নীরব এলাকায় গাড়ির চালকদের হর্ন না বাজানোসহ বিভিন্ন এলাকায় প্রচলিত নিয়ম মানতে হবে এবং এ বিষয়ে জানতে হবে বলে জানান।
পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ফজলে এলাহী বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আইন সম্পর্কে জানতে হবে। এজন্য বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে ডিটিসির চেয়ারম্যান নূর নবী শিমুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী আতাহিয়া, রোড সেফটি অ্যালায়েন্সের সদস্য সচিব মো. আব্দুল ওয়াহেদ, ডিটিসির পরিচালক শাহীন হোসেন মোল্লা, দিদারুল ইসলাম দিদার, জহিরুল ইসলাম, মো. আলম, লোকমান হোসেন রানা, বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু, সেবক—এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুল, ডিটিসিএলের প্রশিক্ষণ কর্মসূচির অধ্যক্ষ আবেদ হোসেন পলাশ, নারী গাড়ি চালকদের প্রশিক্ষক রূপা রহমান।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
সব মন্তব্য
No Comments