সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি সারা বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের কন্ঠস্বর ছিলেন। আধুনিক শিক্ষা ব্যবস্থা, ১ দিনে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও স্যাটেলাইটের আর্থ ষ্টেশন স্থাপনের মধ্যদিয়ে তথ্য প্রযুক্তির ভিত্তি রচনার মাধ্যমে প্রগতিশীল সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় সিংড়া উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের ৫৫ বছরের জীবনের ২৩ বছর আমাদের স্বাধীনতা, মাতৃভাষা বাংলা ও অধিকার আদায়ের সংগ্রাম করেছিলেন এবং ১৪ বছর কারা অভ্যন্তরে কাটিয়েছেন। সেই মহান ব্যক্তিকে ১৯৭১ এর পরাজিত ঘাতকরা নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে ১৯৭৫ সালে। তার কারণ ছিল- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলজিয়ার্সে জোট নিরপেক্ষ ন্যাম সম্মেলনে বলেছিলেন, “পৃথিবীর আজ দুভাগে বিভক্ত একদিকে শোষকের দল, অন্যদিকে শোষিতের দল; আমি শেখ মুজিব শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের দলে।
পলক আরও বলেন, একটি যুদ্ধবিদ্ধস্ত দেশ, যার ৭০% লোক ছিলো দারিদ্র্য সীমার নিছে, কোন ব্রিজ-কালভার্ট ছিলোনা, ব্যাংকে কোন রিজার্ভ ছিলোনা; সেই বাংলাদেশকে মাত্র সাড়ে তিন বছরে পুনঃগঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. আকতারুজ্জামান, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।
এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী পলক। পরে উপজেলা ও পৌর আ’লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী পলক। উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঋণখেলাপী ইস্যুতে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে ঋণগ্রস্থ সংসদ সদস ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃ ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সকল ধারার অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এ উদ্যো ...
সব মন্তব্য
No Comments