রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তারা নির্বাচনে অংশ নিতে প্রার্থীও হতে পারবে। আর এজন্য নির্বাচনে ভোট গ্রহণের দিন ঠিক রেখে মনোনয়নপত্র বিতরণের সময় একদিন বাড়িয়ে ৩ সেপ্টেম্বর করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণে দফায় দফায় কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রশিবিরও এ বিষয়ে একমত পোষণ করে।
এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
সব মন্তব্য
No Comments