স্টাফ রিপোর্টার: ক্ষমতা কিভাবে ধরে রাখবে সেই চিন্তাতেই ব্যস্ত আছে অন্তর্বর্তীকালীন সরকার। আর প্রশাসন একদম নিশ্চুপ ভুমিকা পালন করছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার ফ্যাসিবাদের প্রতিকৃতি নির্মানে ভূমিকা রাখা শিল্পী মোনেরেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন আমরা আগেই বলেছি ফ্যাসিবাদের পতন হলেও তাদের অথর্নৈতিক পতন হয়নি। পলাতক স্বৈরাচারের দোষররাই এই কাজটা করেছে৷ ফ্যাসিবাদের বিষাক্ত থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তাঁরা উঁকি দিচ্ছে।
বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদ যে কতোটা ভয়াবহ হতে পারে এই ঘটনা তার উদাহরণ৷ এদের কোন মানবতাবোধ নেই। এরা শুধুমাত্র ক্ষমতার আরাধনা করতো, তা করতে গিয়ে জনগণের সম্পদ লুট করেছে৷
তিনি আরও বলেন আমার কষ্ট লাগে এখন যে সরকার আছে তারা নির্বিকার৷ তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবে সেই চিন্তাতেই ব্যস্ত আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একদম নিশ্চুপ ভুমিকা পালন করছে। তাদের মধ্যে নূন্যতম আন্তরিকতা ও উদ্যোগ নেই বলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি।
ফ্যাসিবাসের দোষরদের দমন করা, তাদেরকে আইনের আওতায় আনা এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে রিজভী বলেন এ সরকার তা করতে ব্যর্থ হয়েছে। যার ফলে বার বার গনতন্ত্রকামী মানুষরা হামলার শিকার হচ্ছে। প্রশাসনের অনেককে বদলি করা হয়েছে তারা সেখানে গিয়ে শেখ হাসিনার পারপাস সার্ভ করছে। এসব করলে হবে না; ফ্যাসিবাদের দোসর প্রশাসনের লোকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
সরকার এসবে কর্ণপাত করেনি বলে মোনেরেন্দ্র ঘোষের মতো শিল্পী ও সংস্কৃতি কর্মীর উপর তারা আঘাত করেছে এবং তার গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments