স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার পক্ষে ব্যাক্তিগত উদ্যোগে পূর্বধলা উপজেলায় ব্যাপক শিলা বৃষ্টি-ঝড়ে নারান্দিয়া, গোহালাকান্দা এবং খলিশাউড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খান। সর্বশেষ মঙ্গলবারও বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি নগদ সহায়তা প্রদান করেন।
এ সময় ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খান বলেন, গত কয়েকদিনে পূর্বধলা উপজেলায় প্রাকৃতিক দুযোগ শিলা বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ৪ও ৫ শত পরিবার তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছে। আমি খবর পাওয়া মাত্রই অসহায় মানুষদের কাছে ছুটে যাই এবং বিগত তিন দিনে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে শান্তনা, আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ছাড়িয়ে শেখ হাসিনা মানবতার নেতা হিসেবে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরনায় আমরাও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব-দু:খি মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকবো। তিনি আরও বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ছিলেন। শেখ হাসিনা সবসময়ই দেশের গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন ও তাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments