উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রান্তিক জনপদের অসহায় দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিতে ছুটে এসেছেন ডা: মনিষা চক্রবর্তি । ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এ আর তালুকদার কমপ্লেক্সের চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্ধোধন করে প্রায় শতাধিক রোগীদের চিকিৎসা করেন বিনা মুল্যে । নারী নেত্রী ড: মনিষা চক্রবর্ত্তীর ফ্রি চিকিৎসা পেয়ে খুশি হয়েছেন ওই এলাকার সাধারণ অসহায় মানুষ। তিনি প্রতি মাসে ২ বার ওই এলাকায় সাধারন মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিবেন বলে জানান । চিকিৎসা সেবা কেন্দ্র উদ্ধোধন কালে বামরাইল ইউপি চেয়ারম্যান মো: ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গৌরঙ্গ লাল কর্মকার, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসুল আলম জুলফিকার , ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির , সমাজ সেবক জয়নাল ডাকুয়া , ক্রীড়াবিদ আব্বাস তালুকদার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ: রহিম সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, উপজেলা বাসদের আহবায়ক মনজুর মোর্শেদ , ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: হারিচুর রহমান প্রমূখ।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments