বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্টের এক সফল অভিযান পরিচালিত হয়েছে।
গত ১৯ জুন ২০২৬ বোচাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেতাবগঞ্জ পৌরসভার মুর্শিদহাট মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোছা. টুম্পা খাতুনকে হাতেনাতে আটক করা হয়। এলাকায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক কেনাবেচার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।
মোবাইল কোর্টে আসামি নিজের অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই কঠোর ও আপসহীন অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments