ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বাংলা নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালি এবং বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, বৈশাখ-সাংগ্রাই-বিজু বাংলাদেশের বাঙালি ও আদিবাসীদের সর্বজনীন উৎসব। বাংলা নববর্ষকেন্দ্রিক সকল উৎসব সকল ধরনের ভেদ-বিভেদ-অসমতা-বৈষম্যের বিপরীতে অমিত ভালোবাসা ও সাম্যের স্ফূরণ। জাসদ নেতৃদ্বয়, ধরিত্রী মাতার প্রাণ ও প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা থেকে উৎসারিত সকল সর্বজনীন উৎসবের চেতনা ধারণ করে মানুষ আর সকল প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসার চর্চা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
হাসানুল হক ইনু ও শিরীন আখতার বলেন, সত্য, সুন্দর, শুভ ও সাম্যের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অতীতের সকল অপরাধ, স্খলন ও বিকৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করাই হবে নববর্ষের প্রত্যয়। তারা ধর্মের নামে বৈষম্য সৃষ্টিকারী তেঁতুলতত্ত্ব, সকল ধরনের সাম্প্রদায়িক সংষ্কৃতি, রাষ্ট্র ও সমাজে বিদ্যমান সকল ধরনের পশ্চাৎপদতা, বিকৃতি, বিচ্যুতি, বিভ্রান্তি, বৈষম্য, অন্যায়, অনাচার, অবিচার মোকাবেলা করে নতুন প্রজন্মের সুস্থ-সাবলিল মানস গঠনে স্বচ্ছ ও বলিষ্ঠ অবস্থান গ্রহণে শুভবুদ্ধি সম্পন্ন সকল ব্যক্তি-মহল-গোষ্ঠী-দলের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments